Friday, August 3, 2018

গর্জে উঠেছে বাংলা আমার

এত বছর করছেনটা কি  ? 
আমরা করলেই নটাংকি  !
অনেক হৈছে আর হবে না।  
নিয়ম ভাঙার দল, আর পার পাবেনা।  

  
দেখছি অনেক গুরু মহা গরু 
কামের সময় সবাই ভীরু 
দেশটা আমার , দেশটা তোমার 
গর্জে উঠেছে বাংলা আমার।  

এবার হবে বাংলা স্বাধীন 
আর রইবোনা আমরা পরাধীন 
আমরা জেগেছি ,আপনি জাগুন 
সবাই মিলে সোনার বাংলা গড়ুন।

Thursday, August 2, 2018

আমরা তোমাদের নিয়ে গর্বিত | তোমরাই আমাদের আগামীর পথপ্রদর্শক | We want Jus...


আমরা তোমাদের নিয়ে গর্বিত | তোমরাই আমাদের আগামীর পথপ্রদর্শক | যা গত কিছুদিন আগ পর্যন্ত সরকার আর প্রশাসন করতে ব্যর্থ তা তোমরা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ | * তোমাদের প্রতি এই টুকু অনুরোধ সাবধানে চোখ কান খোলা রেখে আন্দোলন চালিয়ে যাও | * কীট পতঙ্গ গলি কিন্তু তোমাদের মাঝে ডোকার চেষ্টা করছে অবিরত | * এরা ঢুকে পড়লে তোমাদের আন্দোলন সব ধূলিস্সাদ হয়ে যাবে | কাউকে ফায়দা লুটতে নেয়া যাবে না | #wewantjustice #নিরাপদসড়কচাই #বাংলাদেশ২০১৮ #bangladesh2018

Wednesday, July 18, 2018

প্রেম আর ব্যবসায় ব্যর্থ হয়ে মানুষ গুম হয় I Bangla News Troll by Bhuiy...

প্রেম আর ব্যবসায় ব্যর্থ হয়ে মানুষ গুম ....এমনটাই মন্তব্য করলেম আমাদের সন্মানিয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় ।
পরে বিশ্বস্ত সূত্রে জানা যায় দাদিজান তাকে সময় মত পলিয়ো টীকা না দেয়ায় প্রায়ই তিনি এমন প্রলাপ বকেন । তাই দেশ ও জাতি উনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন । l আর ছাত্রলীগের সোহাগ ভাইতো বঙ্গদেশে প্রশ্ন ফাঁসের কথাটাই অস্বীকৃতি জানালেন । উনি আসলে স্নেক ডোজ অভারলোড এ থাকায় সব ভুলে বসে আছেন । স্মৃতি ফিরে আসলেই সঠিক তথ্য তথ্য বাবার মাধ্যমে সবার সামনে নিয়ে আসবেন । *** এই ভিডিও কাউলে সরাসরি এটাক করার জন্যে নয় । ট্রলের মাধ্যমে গণসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে বানানো ।

Saturday, May 12, 2018

বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুফল কি ? Benefits of Bangabandhu Satellite

বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে। এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। সীমান্ত এলাকায় বা উপকূলে অথবা অন্য প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেয়া সম্ভব নয় সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা যাবে সহজেই।


আমাদের এই ভিডিওটি ছিল সুধু কুইক নলেজ বাড়ানোর জন্যে । আমাদের ভিডিও ভাল লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ।
আমাদের ভিসিট করুন ঃ www.germanbangla.com

Monday, January 15, 2018

Every person is unique, so don’t comparing yourself to others

আমি আর মেয়ে আরিশা খেলছি আর বিভিন্ন বিষয়ে কথা বলছি । হঠাৎ আমি আরিশাকে জিজ্ঞেস করলাম , " মা তুমি কার মত হয়েছো , আমার মতো নাকি তোমার মায়ের মত ? "
আমার মেয়ের উত্তর শুনে আমি পুরাই টাস্কি ।
আরিশা ঃ আমি আরিশার মত হয়েছি ।
এই পুঁচকি মেয়ের কাছে আমি এবং আমরা কি শিখলাম ?
কেউ কারোর মত হয় না । আমরা সবাই সবার মত । শুধু শুধু একজনকে আরেক জনের সাথে তুলনা করা মোটেও উচিৎ নয় । আপনি শুধুই আপনি । Don’t comparing yourself to others. কোন ভনিতা ছাড়া বলি - আমরা আসলে কখনো অন্য কেউ হতে পারবো না । আমরা সবাই আমাদের নিজেদের যায়গাতে ভাল । আমাদের দিনতো শেষ আসুন আমাদের নতুন প্রজন্মকে নিজেকে চিনতে সাহায্য করি।

Thursday, June 22, 2017

কে এই ভূঁইয়াসাব ? সে কি ফেলতে এসেছে জানতে ভিডিওটি দেখুন !

ইহা একটি ভুঁইয়াসাব পরিচিতি ভিডিও | আজাইরা বকবকাইয়া আপনাদের দলে আনা এই আরকি | যেহেতু আমি মার্কেটিং এর লোক ( ইকমার্স /ডিজিটাল মার্কেটিং ) যদি কারো কোন প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব | ধন্যবাদ |

Saturday, May 20, 2017

আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি?

গত দুইদিন আগে একটা ফেক নিউস শেয়ার দিছিলাম , শেয়ার , লাইক সবই হইল। আসলে আমি বুঝতে চাইছিলাম , আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি । 
আজকে যা দিব এটা কোন ফেক নিউস না , এরা আমাদের অস্তিত , আমাদের শুরু হওয়ার আবেগ নিয়ে খেলতেছে। এদের নাম নিউস ৭১। এনারা নোংরামির কারখানা । নাম দিছে হাজী বাট এগোরে কি নামে ডাক্মু সেইটা খুইজা পাইতেছি না । এর একটা নমুনা এর আগেও আমি দিছিলাম । দেখি আজকে আপনারা এই জিনিষে কি রিএকশন করেন ! 
এখন আসি কি একশন আমাদের নেয়া উচিৎ :- 
পোষ্টটা রিপোর্ট করেন এবং সাথে সাথে পেইজটাও রিপোর্ট করেন ।
*** ভুলে আবার আমার এই পোষ্টে রিপোর্ট কইরা দিয়েন না লুল ।
কিন্তু রিপোর্টে কতটা কি হবে তা আসলে বোঝা যাচ্ছে না
**** আমার মতে পেইজটা আনলাইক এবং ব্লক অনেক কাজে দিবে ।
তার মানে রিপোর্টতো করবেনই সাথে আনলাইক এবং ব্লক ও মারবেন।
আমি স্ক্রিন সট গুলা দিলাম , রিপোর্ট করার পর ফেইচ বুকের রিপ্লাইটাও দিয়ে দিলাম । আসেন সবাই মিলে এই সব পেইজ গুলা আনলাইক মারি এবং ব্লক মারি ।








Friday, May 19, 2017

সব কিছু উলটা চলে ......।

সবাই সবসময়ে পজিটিভ থাকতে পারে না । তেমনটা আমিও !!!!!
আসুন কিছু নেভিটিভিটি দেখি :
১* ভাল খাবার খাইলে লাভ আমাগো অথচ তেলাইতে হয় ডাক্তারদের
২* পড়াশোনা করলে লাগ আমাগো অথচ তেলাইতে হয় আব্বা আম্মার
৩* আল্লাহ্‌ বিল্লা করলে ভাল আমাগো আর চিল্লায় হুজুরে
এমন হাজারটা আছে কইলে শেষ হইবো না ...।
লাস্ট বাট নট লিস্ট , কোন প্রজেক্ট যা কোম্পানির ভালোর জন্যে করা উচিৎ এবং যার মুল লাভই পাবে কোম্পানির মালিক কিন্তু তেলাইতে হয় সংশ্লিষ্ট কর্মচারীকে। সব কিছু উলটা চলে ......।

Wednesday, April 12, 2017

২০১৭তে কোথায় যাচ্ছে বাংলাদেশ ?

আমরা কয়জন সারাবেলা চিৎকার করি দেশ আমার গোল্লায় গেলো , সংস্কৃতি বেস্তে গেলো , ধর্ম আমার নষ্ট হলো !!!!!!!!!!

আরো কত কি যে বলি, তার কিন্তু হিসাব কষলে , শেষ হবে বলে মনে হয় না। 

মাথা ঠান্ডা করুন , এবার মাথা দিয়ে চিন্তা করুন .।.।.।.।.।

আপনি কি করেছেন এই দেশের জন্যে ?

অথবা কি করবেন বলে চিন্তা করছেন ?

আপনার সন্তান অথবা কনিষ্ঠদের কি বাংলাদেশ নিয়ে কখনো কিছু বলেছেন ?

আমারতো মণে হয় না । আজ থেকে শুরু করুন , তাহলে দেখবেন দেশ এগোচ্ছে । আর দেশ নিয়ে গুল্লাছুটের চিন্তা মাথায় আসবে না । 

আমরা অনেক উপরে উঠে এসেছি আরো যাবো সামনে .।

( বানান ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। ) 

আমরা কয়জন মিলে একটি নতুন ধরনের গণমাধ্যমের সপ্ন দেখছি যেখানে শুধু ভাল কিছু থাকবে ।ভালখবর

Wednesday, October 19, 2016

রুদ্ধদ্বার

জীবনটাকে দগ্ধ করে,
উড়ছি আমি তেপান্তরে।
নেই কোন আজ, বাধা আমার
থামবো নাকো রুদ্ধদ্বারে।

Friday, August 12, 2016

অহনার হাসান (সারসংক্ষেপ)

অহনা আর হাসান একই স্কুল থেকে পাশ করে এখন দুজন দুই কলেজে পড়ে। তবুও আড্ডা , গুরোঘুরি এখনো একই গণ্ডিতে তাদের। তারা তাদের সম্পর্কটাকে  এখনো বুঝে উঠতে পারেনি। হাসানের ধারনা পারবেওনা কোন দিন । অহনার জন্যে হাসানের কেন জানি একটা ব্যথা  অনুভূত হয় বুকের মাঝখানটাতে।

অহনার বয়ফ্রেন্ডের নাম অপূর্ব । অপূর্ব  হ্যান্ডসাম ছেলে , অনেক মেয়ে তার প্রেমে নাকানিচুবানি খাচ্ছে । অহনাও সেই লিস্টেরই একজন।
আজ অহনার জন্মদিন । প্রতিবছরের মত এইবারো হাসান একটি কিস্টেলের জাহাজ কিনে অহনার জন্যে । জাহাজকে সে বোধহয় ভালোবাসা পৌছনোর বাহকের প্রতীকী হিসেবেই দেখে । কিন্তু কোনবারই জাহাজটি দেয়া হয়না অহনাকে । হাসান আর অর্ক ফেলে দিয়ে আসে বুড়িগঙ্গার জলে ।
আজকেও করবে হাসান কিন্তু অর্ক আজ তার পাশে নেই । হাসান জানেও না অহনা কই । কেমন আছে কই আছে , কি করে । হাসান এখন অনেক স্থির, কথায় কথায় রেগে যায় না । আগ বারিয়ে ঝগড়া করে না কারো সাথে । না এখন আর হাসানের অহনা নামক ব্যথা চিলিক দেয় না । কিন্তু আজ অহনার জন্মদিন! হাসানের অর্কের কথা বড্ড মণে পরছে ।

Friday, July 1, 2016

আমাদের শিক্ষার শিকড়

আমরা আমাদের শিক্ষার শিকড় উপ্রে ফেলে দিচ্ছি আস্তে আস্তে । আসলে শিক্ষা মানুষকে কি করে ... সুশিক্ষিত মানে কি ?

আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা সনদ নামক মুদ্রিত কাগজ ঘরে তোলার পদ্ধতি মাত্র । যা দিয়ে না কিনা যায় সুখ ,না কামানো যায় টাকা । ওই টুকুনও আমাদের অর্জনে আসছে না আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থায় । আমি কিন্তু আজকে আমাদের দেশের বড় অংশের কথা বলছি । যারা শুধু পাশ দিয়ে বসে আছে । যারা শিক্ষার মাধ্যমে সভ্য বিবেগের অধিকারীও হতে পারেনি। এই লাভ এই নতুন শিক্ষা ব্যবস্থায় ?


আগেতো আমাদের অগ্রজেরা সুশিক্ষিত ছিল , তাদেরতো দেশপ্রেম ছিল , সততায় বুক ফুলিয়ে চলত । তাহলে কি মনে হয় ? আমরা কি উন্নত দেশ গুলোকে দেখে উন্নত হচ্ছি না নিচে নেমে যাচ্ছি ?
তাদের থেকে নিচ্ছি আমরা ঠিকই কিন্তু শুধুই খারাপ টুকুনই। শুধু পশ্চিমাদের দোষারোপ করে কি লাভ । ওরাতো ঠিকই তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সময়ের সাথে টাল মিলিয়ে । 
আমাদের উচ্চশিক্ষিত না হয়ে সুশিক্ষিত এবং কর্মদক্ষ হতে হবে । তা না হলে আমাদের সামনে শুধুই অন্ধকার । পরিশেষে আমার আকাঙ্ক্ষা আলো আসবে আমাদের সকলের মাঝে , সারা বাংলাদেশী ভাসবে ওই জ্বলজ্বলে আলোতে ।   

Wednesday, March 23, 2016

দেশের মানুষ সব জানোয়ার

দেশের মানুষ যদি জানোয়ার না হয় তাইলে এই ইসুতে এক হবেন আশা করি। খুব দেখাইলেন এই ইভেন্ট সেই ইভেন্ট করে! এটার বিচার করেন দয়া করে যত্ত তারাতারি সম্ভব।
আর সেই সব কুত্তার বাচ্চাদের বলছি যারা ফেইছ বুকে আছো এবং মেয়ে মানুষ দেখলেই লালসার চোখ দিয়ে মনে মনে ভোগ করো এবং সু্যোগের অভাবে থাকো --- 
তোমরা পুরুষ না বুঝলা ( তোমাদের জন্যে কোন বিশেষণ খুজে পাচ্ছি না)

অনেক কিছুই কইতে চাইয়াও পারতেছি না । নিজেকে বাংলাদেশি বলতে লজ্জা লাগছে । প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা , বোন অথবা মেয়েরা লাঞ্ছিত হচ্ছে । কেও সাহস করে বলছে তার লাঞ্ছনার কথা ,আর কেও সমাজের ভয়ে নিজেই নিজেই ধুকে ধুকে মড়ছে। সাথে মড়ছে তার পরিবার বর্গ। আর কতদিন চলবে এইসব আমাদের এই স্বাধীন দেশে । নাকি আমরা আজো পড়ে আছি পরাধিন রাষ্ট্রে। একটা স্বাধীন দেশে কিভাবে এমন ভাবে দিনের পরদিন এই ধরনের ঘটনা পুনরাবিরতি হয় ? আমি এই প্রশ্ন কাকে করবো ?
আমি একজন প্রবাসী , আমার ও বোন আছে,  আছে একটি মেয়ে ও, তারা কেওই দেশে থাকে না তাই বলে কি আমি এই দেশে কখনো ফিরবো না ? আমার ছোট্ট মেয়েটিকে কি আমার দেশের সাথে পরিচয় করে দিব না । সে যখন পড়তে শিখবে , জানতে শিখবে সে কি আমাকে জিজ্ঞেস করবে না বাবা বাংলাদেশ কি ? ওইখানে কি মানুষ থাকে না ? মেয়েরা কি জানোয়ারদের ভয়ে রাস্তায় বের হতে পারে না । আমার অনেক বন্ধু , বান্ধব আমাকে বলে আমি দেশে ফিরব কবে , আমি বলি খুব শিগ্রই তবে আজ থেকে বলবো আমি আর ফিরবো না । কারন বাংলাদেশ আমার মেয়ের, বোনের নিরাপত্তা নিতে পারবে না । এই ভিন দেশে আমি এই টুকুন শান্তিতে আছি যে আমার মেয়ে মাথা উচু করে রাস্তায় চলতে পারবে । 
আমি কোন ফেমাস ব্লগার অথবা লেখক না যে আমি লিখলেই অনেক কিছু হয়ে যাবে , তবে আমার বিবেগ , আর মনের কষ্ট কিছুটা কমাতে এই টুকু চেষ্টা। তাও আমি প্রতি রাতে সপ্ন দেখবো আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে । আমি ফিরব আমার মেয়েকে নিয়ে । দেখাবো আমার দেশ সকল দেশের চেয়ে সেরা । 

Monday, March 14, 2016

ভারচুয়াল আবাল এর কাম কাজ

কাল থেকে দেখছি কিছু ভারচুয়াল আবাল এর কাম কাজ , এক আবালতো পাব্লিক প্লেসে মাইরা তার ভিডিও আপ মারছে । আর আমরা বাকি সবাই আবাল রা তা শেয়ার কইরা অরে আরেক সেলিব্রেটি আবাল বানাইলাম । যারে একদিন আগেও রাস্তার কুত্তাও চিনতো না এখন সবাই চিনে ।
আমার কথা হইল আপনারা যদি সচেতন হইতেন এমন ইন্সিডেন্ট হইতোই না । যখন দেখলেনই এতো শেয়ার না কইরা অরে শিক্ষা দিয়া দিলেই হইত । এমন কিছু না কইরা অরে গালাগালি করার তো মানে নাই । তাই না । ‪#‎Socialabal‬
এখনও পর্যন্ত অরে পপুলার করা ছাড়া আমরা ওর বাল্টাও ছিরতে পারি নাই । এন্ড ইফেক্ট আরো আবাল মাথা ছাড়া দিয়ে উঠবে । তাই কই এমন ভারচুইয়াল জগতে না লাফাইইয়া রিয়েল লাইফে মাতান ।
*সরি এমন ল্যাঙ্গুয়েয ব্যবহারের জন্যে #SocialAbal








#SocialAbal
Posted by BhuiyaSab on Monday, 14 March 2016

Wednesday, November 18, 2015

অফিসনীতি (১)

আমি ভাই সোজা সরল মানুষ এতসেত বুঝভাজ বুঝি না । আমি ও ভাবতে শুরু করতে ছিলাম সবাই মনে হয় এমনই ।
ইস্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নামক কাল নীতির সনদপত্র ঠিকঠাক ভাবে রপ্ত ছিল । ভেবেছিলাম কর্মজীবন হবে কাটা মুক্ত ফুলের বাগান । আর এই খানেই হল কবি নীরব আর আমার ভুল । জন্মের পর থেকে একটি শিশু তার মার সাথে থেকে শুরু করে মৃত্যুর আগপর্যন্ত বিভিন্ন নীতিমালা অর্জনেই তার বেশির ভাগ সময় অতিবাহিত করে থাকে । তাই নীতিহিন জীবন কখনো কল্পনাতেও চিন্তা করা উনুচিত । এখন আসি মুল কথায় ... আমার করমনীতি তেমন কিছু  সাজানো গুছানো ছিলনা বললেই চলে , ইচ্ছে ছিল জান প্রান উজার করে কাজ করে বিশাল কিছু করে ফেলব , যা তোমার অথবা আপনাদের সকলেরই আছে । পেশায় হচ্ছে পন্য এবং তার গ্রাহক নিয়ে পর্যালোচনা । তথাপি আমিও বাস্তবিক ফলাফল দেখাচ্ছিলাম প্রথম দিকে বুঝতেই পারি নি এখানে ফলাফল কিছু না মুল হচ্ছে বড় কর্তা আসোলে ফলাফলটিতে কি দেখতে চাচ্ছে । এই কথাটি বুঝতে আমার কেটে গিয়েছিল বছর । এই নীতি বুঝার পর অফিস নীতি হয়ে গিয়েছিল অনেক সোজা ।  

আজাইরা নিউজ ফিচারিং

প্রতিনিয়ত এইসব পোর্টাল গুলোর আকাম কুকাম বেড়েই চলছে । 

Thursday, October 29, 2015

অবচেতন মনের চিন্তা ভাবনা গুলো

ক্ষণস্থায়ী এই জীবনে কতকিছুই না মানুষ চিন্তা করে যাবার । কেউ বা আবার মুহূর্তের মাঝে ভুলে যায় তার অবচেতন মনের চিন্তা ভাবনা গুলো। আমিও অনেক কিছু ভাবি , চিন্তা করি খুব আগ্রহের সাথে , সময়ের স্রোতের সাথে হয়তো সব কিছু মনেও থাকে না । তাই মাঝে মাঝে লিখে রাখি আমার মত নগ্নন্য মানুষের এই ব্লগে । হয়ত আমার কোন শুভাকাঙ্ক্ষী না হয় প্রিয় শত্রু দেখবে আমার এলোমেলো ভাবনা গুলো । অনেক কিছু বলতে চাই তোমাদের কিন্তু জীবনের বেরাজাল থেকে বেরিয়ে বলা হয়ে উঠেনা কখনো । আমি তোমাদের সাথে সেই পুরোনো নিড়ে ফিরে যেতে চাই। আমাকে দিবে না থাকতে তোমাদের সাথে ।
(চলবে )

আমি আর আমার স্বদেশ ভ্রমন ২০১৫

এইবার দেশ থেকে ঘুরে আসার পর থেকেই কেন জানি প্রবাস জীবনটা বদলে যেতে শুরু করেছে । সব কিছু মন দিয়ে করতে পারছি কোন কিছুতেই আলসেমি ধরছেনা । যটফট সব কাজের ইতিটানতে কোন কষ্টই হচ্ছেনা । তেমন কোন নস্টালজিকতা ভোগছি না । কেন এমন হচ্ছে তার সুত্র খুজতেই এই লিখতে বসা ।
প্রথমে মনে হচ্ছিল অনেক দোটানায় মনে হয় মন এবার স্থিরতায় ঠাই নিতে চাচ্ছে। তারপর মনে হল কাজের চাপে মনে হয় এমন হচ্ছে । আসল কারনটা বুঝে উঠতে সময় নিল একটু এই আরকি ।
মুল কথা হচ্ছে ৬ বছর আছে আমার দেশ এখন আর আমার সপ্নের দেশ নেই , প্রাশ্চাত্তের সংস্কৃতে মিলে মিশে একাবার হয়ে গেছে অনেকটুকু । তাই আমার পাগল মন বুঝতেই পারেনি আমি আর তার স্বদেশ ভ্রমনের কথা। একি ধাঁচের উন্নত জীবনকে সে আপন করে নিতে শুরু করেছে । দেশ উন্নত হয়েছে অনেকটুকু এতে বিন্দু মাত্র সন্দেহ নেই আমার কিন্তু অগুছালো হয়েছে তার চেয়ে অনেক বেশি । সময়ের সাথে সাথে সব গুছানো হয়ে যাবে । আমাদের জাতি হিসেবে অস্থিরতা কাটিয়ে দেশকে উন্নত হতে স্থিরভাবে সাহায্য করে যেতে হবে । কোন দেশই রাতারাতি উন্নতির শিখরে উঠে যায়নি। আমি যেমনটা সপ্ন দেখা ছাড়িনি আমার সপ্নের দেশের আপ্নারাও দেখতে থাকুন।

বাস্তবতার রঙ্গমঞ্চে

অনেক হতাশা আকাশে বাতাসে ,
আমি , তুমি খুদ্ধ এই সমাজের যান্ত্রিকতায় ।
সব কিছুর পরেও সময়ের সন্ধিক্ষণে এসে অবলীলায় হাঁসতে হয় ,
বুঝেও না বুঝার ভাব খানা সামনে রেখে ।
আমাদের বাস্তবতার রঙ্গমঞ্চে ………………।