Wednesday, March 23, 2016

দেশের মানুষ সব জানোয়ার

দেশের মানুষ যদি জানোয়ার না হয় তাইলে এই ইসুতে এক হবেন আশা করি। খুব দেখাইলেন এই ইভেন্ট সেই ইভেন্ট করে! এটার বিচার করেন দয়া করে যত্ত তারাতারি সম্ভব।
আর সেই সব কুত্তার বাচ্চাদের বলছি যারা ফেইছ বুকে আছো এবং মেয়ে মানুষ দেখলেই লালসার চোখ দিয়ে মনে মনে ভোগ করো এবং সু্যোগের অভাবে থাকো --- 
তোমরা পুরুষ না বুঝলা ( তোমাদের জন্যে কোন বিশেষণ খুজে পাচ্ছি না)

অনেক কিছুই কইতে চাইয়াও পারতেছি না । নিজেকে বাংলাদেশি বলতে লজ্জা লাগছে । প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা , বোন অথবা মেয়েরা লাঞ্ছিত হচ্ছে । কেও সাহস করে বলছে তার লাঞ্ছনার কথা ,আর কেও সমাজের ভয়ে নিজেই নিজেই ধুকে ধুকে মড়ছে। সাথে মড়ছে তার পরিবার বর্গ। আর কতদিন চলবে এইসব আমাদের এই স্বাধীন দেশে । নাকি আমরা আজো পড়ে আছি পরাধিন রাষ্ট্রে। একটা স্বাধীন দেশে কিভাবে এমন ভাবে দিনের পরদিন এই ধরনের ঘটনা পুনরাবিরতি হয় ? আমি এই প্রশ্ন কাকে করবো ?
আমি একজন প্রবাসী , আমার ও বোন আছে,  আছে একটি মেয়ে ও, তারা কেওই দেশে থাকে না তাই বলে কি আমি এই দেশে কখনো ফিরবো না ? আমার ছোট্ট মেয়েটিকে কি আমার দেশের সাথে পরিচয় করে দিব না । সে যখন পড়তে শিখবে , জানতে শিখবে সে কি আমাকে জিজ্ঞেস করবে না বাবা বাংলাদেশ কি ? ওইখানে কি মানুষ থাকে না ? মেয়েরা কি জানোয়ারদের ভয়ে রাস্তায় বের হতে পারে না । আমার অনেক বন্ধু , বান্ধব আমাকে বলে আমি দেশে ফিরব কবে , আমি বলি খুব শিগ্রই তবে আজ থেকে বলবো আমি আর ফিরবো না । কারন বাংলাদেশ আমার মেয়ের, বোনের নিরাপত্তা নিতে পারবে না । এই ভিন দেশে আমি এই টুকুন শান্তিতে আছি যে আমার মেয়ে মাথা উচু করে রাস্তায় চলতে পারবে । 
আমি কোন ফেমাস ব্লগার অথবা লেখক না যে আমি লিখলেই অনেক কিছু হয়ে যাবে , তবে আমার বিবেগ , আর মনের কষ্ট কিছুটা কমাতে এই টুকু চেষ্টা। তাও আমি প্রতি রাতে সপ্ন দেখবো আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে । আমি ফিরব আমার মেয়েকে নিয়ে । দেখাবো আমার দেশ সকল দেশের চেয়ে সেরা । 

Monday, March 14, 2016

ভারচুয়াল আবাল এর কাম কাজ

কাল থেকে দেখছি কিছু ভারচুয়াল আবাল এর কাম কাজ , এক আবালতো পাব্লিক প্লেসে মাইরা তার ভিডিও আপ মারছে । আর আমরা বাকি সবাই আবাল রা তা শেয়ার কইরা অরে আরেক সেলিব্রেটি আবাল বানাইলাম । যারে একদিন আগেও রাস্তার কুত্তাও চিনতো না এখন সবাই চিনে ।
আমার কথা হইল আপনারা যদি সচেতন হইতেন এমন ইন্সিডেন্ট হইতোই না । যখন দেখলেনই এতো শেয়ার না কইরা অরে শিক্ষা দিয়া দিলেই হইত । এমন কিছু না কইরা অরে গালাগালি করার তো মানে নাই । তাই না । ‪#‎Socialabal‬
এখনও পর্যন্ত অরে পপুলার করা ছাড়া আমরা ওর বাল্টাও ছিরতে পারি নাই । এন্ড ইফেক্ট আরো আবাল মাথা ছাড়া দিয়ে উঠবে । তাই কই এমন ভারচুইয়াল জগতে না লাফাইইয়া রিয়েল লাইফে মাতান ।
*সরি এমন ল্যাঙ্গুয়েয ব্যবহারের জন্যে #SocialAbal








#SocialAbal
Posted by BhuiyaSab on Monday, 14 March 2016

Wednesday, November 18, 2015

অফিসনীতি (১)

আমি ভাই সোজা সরল মানুষ এতসেত বুঝভাজ বুঝি না । আমি ও ভাবতে শুরু করতে ছিলাম সবাই মনে হয় এমনই ।
ইস্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নামক কাল নীতির সনদপত্র ঠিকঠাক ভাবে রপ্ত ছিল । ভেবেছিলাম কর্মজীবন হবে কাটা মুক্ত ফুলের বাগান । আর এই খানেই হল কবি নীরব আর আমার ভুল । জন্মের পর থেকে একটি শিশু তার মার সাথে থেকে শুরু করে মৃত্যুর আগপর্যন্ত বিভিন্ন নীতিমালা অর্জনেই তার বেশির ভাগ সময় অতিবাহিত করে থাকে । তাই নীতিহিন জীবন কখনো কল্পনাতেও চিন্তা করা উনুচিত । এখন আসি মুল কথায় ... আমার করমনীতি তেমন কিছু  সাজানো গুছানো ছিলনা বললেই চলে , ইচ্ছে ছিল জান প্রান উজার করে কাজ করে বিশাল কিছু করে ফেলব , যা তোমার অথবা আপনাদের সকলেরই আছে । পেশায় হচ্ছে পন্য এবং তার গ্রাহক নিয়ে পর্যালোচনা । তথাপি আমিও বাস্তবিক ফলাফল দেখাচ্ছিলাম প্রথম দিকে বুঝতেই পারি নি এখানে ফলাফল কিছু না মুল হচ্ছে বড় কর্তা আসোলে ফলাফলটিতে কি দেখতে চাচ্ছে । এই কথাটি বুঝতে আমার কেটে গিয়েছিল বছর । এই নীতি বুঝার পর অফিস নীতি হয়ে গিয়েছিল অনেক সোজা ।  

আজাইরা নিউজ ফিচারিং

প্রতিনিয়ত এইসব পোর্টাল গুলোর আকাম কুকাম বেড়েই চলছে । 

Thursday, October 29, 2015

অবচেতন মনের চিন্তা ভাবনা গুলো

ক্ষণস্থায়ী এই জীবনে কতকিছুই না মানুষ চিন্তা করে যাবার । কেউ বা আবার মুহূর্তের মাঝে ভুলে যায় তার অবচেতন মনের চিন্তা ভাবনা গুলো। আমিও অনেক কিছু ভাবি , চিন্তা করি খুব আগ্রহের সাথে , সময়ের স্রোতের সাথে হয়তো সব কিছু মনেও থাকে না । তাই মাঝে মাঝে লিখে রাখি আমার মত নগ্নন্য মানুষের এই ব্লগে । হয়ত আমার কোন শুভাকাঙ্ক্ষী না হয় প্রিয় শত্রু দেখবে আমার এলোমেলো ভাবনা গুলো । অনেক কিছু বলতে চাই তোমাদের কিন্তু জীবনের বেরাজাল থেকে বেরিয়ে বলা হয়ে উঠেনা কখনো । আমি তোমাদের সাথে সেই পুরোনো নিড়ে ফিরে যেতে চাই। আমাকে দিবে না থাকতে তোমাদের সাথে ।
(চলবে )

আমি আর আমার স্বদেশ ভ্রমন ২০১৫

এইবার দেশ থেকে ঘুরে আসার পর থেকেই কেন জানি প্রবাস জীবনটা বদলে যেতে শুরু করেছে । সব কিছু মন দিয়ে করতে পারছি কোন কিছুতেই আলসেমি ধরছেনা । যটফট সব কাজের ইতিটানতে কোন কষ্টই হচ্ছেনা । তেমন কোন নস্টালজিকতা ভোগছি না । কেন এমন হচ্ছে তার সুত্র খুজতেই এই লিখতে বসা ।
প্রথমে মনে হচ্ছিল অনেক দোটানায় মনে হয় মন এবার স্থিরতায় ঠাই নিতে চাচ্ছে। তারপর মনে হল কাজের চাপে মনে হয় এমন হচ্ছে । আসল কারনটা বুঝে উঠতে সময় নিল একটু এই আরকি ।
মুল কথা হচ্ছে ৬ বছর আছে আমার দেশ এখন আর আমার সপ্নের দেশ নেই , প্রাশ্চাত্তের সংস্কৃতে মিলে মিশে একাবার হয়ে গেছে অনেকটুকু । তাই আমার পাগল মন বুঝতেই পারেনি আমি আর তার স্বদেশ ভ্রমনের কথা। একি ধাঁচের উন্নত জীবনকে সে আপন করে নিতে শুরু করেছে । দেশ উন্নত হয়েছে অনেকটুকু এতে বিন্দু মাত্র সন্দেহ নেই আমার কিন্তু অগুছালো হয়েছে তার চেয়ে অনেক বেশি । সময়ের সাথে সাথে সব গুছানো হয়ে যাবে । আমাদের জাতি হিসেবে অস্থিরতা কাটিয়ে দেশকে উন্নত হতে স্থিরভাবে সাহায্য করে যেতে হবে । কোন দেশই রাতারাতি উন্নতির শিখরে উঠে যায়নি। আমি যেমনটা সপ্ন দেখা ছাড়িনি আমার সপ্নের দেশের আপ্নারাও দেখতে থাকুন।